বামনায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন
প্রতিনিধিঃ
মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা)
বরগুনার বামনায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
আজ সোমবার ২৮ এপ্রিল সকাল ১১ টার সময় বামনা উপজেলা পরিষদ চত্তরে
খরিপ/১ ২০২৪-২০২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি প্রণোদনার আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন অনুষ্ঠিত হয় ।
বিনামূল্যে এ বীজ ও সার বিতরনে প্রধান অতিথি ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা।
উপজেলা কৃষি অফিসার মোসা: ফারজানা তাসমিনের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক গোলাম কিবরিয়া প্রমুখ। উপজেলার চার ইউনিয়নের ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক প্রত্যেক কৃষক পেয়েছেন ৫ কেজি করে আউশ ধান বীজ, ১০ কেজি করে এমওবি ও ড্যাব সার। এসময় কৃষি অফিসার উপস্থিত কৃষকদেরকে উৎপাদন বৃদ্ধির সার্বিক পরামর্শ দেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
