কাঠালিয়ায় পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ, পানি ও খাবার স্যালাইন বিতরণ ছাত্রদলের
প্রতিনিধিঃ
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি
ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় প্রচণ্ড দাবদাহের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হেল্প সেন্টারের মাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার স্যালাইন ও পানি বিতরণ করা হয়েছে।
রবিবার (২৮ এপ্রিল) কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাঠালিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও কাঠালিয়া সদর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। এ সময় পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও করা হয়। শিক্ষা উপকরণ ও খাবার পানি পেয়ে পরীক্ষার্থী এবং অভিভাবকরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাঠালিয়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, যুগ্ম আহ্বায়ক মো. রুবেল মোল্লা, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. তালাশ আকন, ছাত্রদল নেতা মো. সালমান হাওলাদার প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
