মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

০ টি মন্তব্য 44 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | কাউখালীতে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।এ উপলক্ষে ৫ জানুয়ারি রবিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বিড়ালজুরি, আইরন, বৌলাকান্দাসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীরা ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বলসহ শীতবস্ত্র বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কাউখালী উপজেলা বিএনপি’র আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবির, ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি’র পক্ষ থেকে উপজেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে যাচ্ছি। এ পর্যন্ত প্রায় ৫০০ কম্বল বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading