মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

আল আমীন আহমেদ, ভান্ডারিয়া, পিরোজপুর।
print news | পিরোজপুরে রিকের উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান | সমবানী

পিরোজপুরে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)র উদ্যোগে সর্বজনীন স্বাস্থ্যদিবস ও প্রবীণদের স্বাস্থ্য অধিকার বিষয়ে দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পিরোজপুর সদর উপজেলা অডিটরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) ওঝওএঙচ প্রকল্পের আওতায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

প্রবীন কর্মসুচির আঞ্চলিক সমন্বয়কারি ফারুক রহমানের সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারি মইনুল আহসান মুন্নার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে বিষয় ভিত্তিক বক্তব্য রাখেন- সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, সদর হাসপাতালের আরএমও ডা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা সমবায় অফিসার কামরুন্নেছা সিথী ও পরিবেশ উপ পরিচালক নিখিল চন্দ্র ঢালী। আলোচনা পর্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, উদীচী শিল্পী গোষ্ঠির জেলা সভাপতি খালিদ আবু, জলবায়ু এ্যাডভোকেসি যুগ্ম আহবায়ক আফজাল হুসাইন লাভলু, প্রবীণ নেতা হাবিবুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন প্রবীনদের সর্বক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত, বৃদ্ধাশ্রম নামক জিনিসটা সমাজ থেকে উঠিয়ে দেয়া উচিত, দেশের প্রতিটা সেক্টরে বিশেষ করে হাসপাতালে প্রবীনদের জন্য আলাদা বুথ করা উচিত।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রথমে প্রবীণ নারী পুরুষের অংশগ্রহণের এবং পরে শিল্পী ইমরান হোসেন টারজান, আব্দুল আলীম, স্মৃতি বড়াল সংগিত পরিবেশন করেন। উপস্থাপন করেন শুভজিত মন্ডল ও নিনা খানম।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading