শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা।

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
print news | দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা। | সমবানী

দুমকি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ” আমি কন্যা শিশু, স্বপ্ন গড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যে জাতীয় কন্যা শিশু দিবস -২০২৫ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সমাজসেবা কর্মকর্তা মু.অলিউল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী নিপা বেগম,পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আল আমিন, পল্লী সেবা সংঘের পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার, সরকারি জনতা কলেজের অধ্যাপক শহিদুল ইসলাম, গন‌অধিকার পরিষদের সদস্য সচিব নাসির উদ্দিন জুয়েল, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার, দুমকি প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান খান ও সিনিয়র সাংবাদিক মোঃ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কন্যাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading