ফুলপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
প্রতিনিধিঃ
মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর
ফুলপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ওমহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক বলেন কন্যা শিশু আমাদের ভবিষ্যৎ, কন্যাদের লালন-পালনে যত্নশীল হলেই দেশ রত্নে ভরবে।
এসময় আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রেই আজ আমাদের কন্যাশিশুরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে। তবুও আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বাল্যবিবাহ, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, এবং নিরাপত্তাহীনতা। এসব সমস্যা দূর করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতার বিকাশ প্রয়োজন।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি প্রতিটি পরিবার কন্যাশিশুকে ভালোবাসা, সুযোগ ও নিরাপত্তা দেয়, তাহলে তারা শুধু নিজের জীবনে নয়, পুরো জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /প্রতিনিধি গণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
