গাজীপুর ৬ আসন পূর্ণবহালের দাবিতে মানববন্ধন, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
গাজীপুরে উচ্চ আদালতে বাতিল হওয়া নতুন সংসদীয় আসন গাজীপুর-৬ পুনর্বহালের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একাধিক স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করে অবরোধ করেছে বিএনপি নেতাকর্মীরা।
বুধবার (১২ নভেম্বর ) সকাল ১০টার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা টঙ্গীর চেরাগ আলী, কলেজ গেট ও এরশাদনগর এলাকায় অবস্থান নেন। তারা প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কের পাশে মানববন্ধন করেন। একপর্যায়ে মহাসড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত ছিল।
বিক্ষোভকারীরা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত গাজীপুর-৬ আসন সোমবার হাইকোর্টের রায়ে বাতিল হয়েছে। আদালত এর পরিবর্তে বাগেরহাট-৪ আসন পুনর্বহালের নির্দেশ দেন। এই রায়কে কেন্দ্র করে দুই দিন ধরেই বৃহত্তর টঙ্গী ও অবিভক্ত গাজীপুর-২ এলাকায় রাজনৈতিক অস্থিরতা ও স্থানীয় লোকজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশনের গেজেট বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশনও।
টঙ্গী স্টেশন রোডে গাজীপুর-৬ আসনের অপর মনোনয়ন প্রত্যাশী সরকার জাবেদ আহমেদ সুমন ও গাজী সালাউদ্দিনের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালিত হচ্ছে। এ সময় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এশিয়া পেট্রোল পাম্প এলাকায় জামায়াতের প্রার্থী ড. হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন চলছে।
এদিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তিনটি স্থানে অবরোধ হওয়ায় মহাসড়কে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ থাকে। মহাসড়কের ওপর পাশে দেখা দিয়েছে দীর্ঘ যানজট।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন, গাজীপুর-৬ আসনের দাবিতে টঙ্গীর বিপুল সংখ্যক মানুষ মহাসড়ক অবরোধ করে রেখেছেন। নেতাদের সঙ্গে কথা বলে অবরোধ সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
