ফেনীর জেলা প্রশাসক অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
প্রতিনিধিঃ
হাসনাত তুহিন. ফেনী
ফেনীতে গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।রোববার (২০ অক্টোবর) বেলা ১১টায় ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এ সময় তারা অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবির সদস্যরা উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি জানান।
বিপ্লবী ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
