সুনামগঞ্জে বাজার মনিটরিংয়ে ডিসি এসপি ।
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জে নিত্য পণ্যের ন্যায্য মূল্য ও বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের পক্ষ থেকে রমজান মাসের শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রতিদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে মোবাইল টীম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় সোমবার বিকাল বেলা সুনামগঞ্জের ডিসি ও এসপি সহ একটি টীম বাজার মনিটরিং করতে আসেন। সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট থেকে পূর্ব বাজার, ষ্টেশন রোড সহ বিভিন্ন হোটেল ও দোকানে অভিযান চালান। এ সময় ৪টি প্রতিষ্ঠান কে ২৪ হাজার ৫শ টাকা জরিমানা করেন।
হক হোটেল কে ১০ হাজার টাকা,শাহী হোটেল কে ১০ হাজার টাকা এবং দুটি ফলের দোকান কে ৪হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। সবচে মজার ব্যাপার হল ডিসি সাহেব কে দেখে এক দোকানী ১২০ টাকার লেবু ৪০ টাকা দাম চাইলে ডিসি উপস্থিত ক্রেতাদের লেবু কিনতে বললে মুহূর্তের মধ্যেই লেবুর টুকরী খালি হয়ে যায়। অথচ রমজানের শুরু থেকেই লেবু কলা শসা সহ কিছু পণ্যের দাম কয়েক গুণ বেড়ে গিয়েছিল।
অভিযানে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড মোহাম্মদ ইলিয়াস মিয়া ,পুলিশ সুপার এবিএম জাকির হোসেন,এডিএম সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
