২ শতাধিক পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকা বিতরণ
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
২৩ ফেব্রুয়ারি সোমবার বাদ জোহর ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি আব্দুল করিম গনি’র গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুরে অত্র গ্রামসহ পার্শ্ববর্তি গ্রাম খালিশাপাড়া, নোয়াপাড়া, মোজাহিদপুর, রমাপতিপুর, উলুকান্দিসহ আশপাশের সুবিধাবঞ্চিত ২ শতাধিক পরিবারের মধ্যে নগদ ৫ হাজার টাকা করে তুলে দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য মো. শাহান আহমদের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা হাজী আব্দুল মঈন, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ও দৈনিক সিলেটের ডাক’র সিনিয়র রিপোর্টার কবি আহমাদ সেলিম, দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর ও সিলেট প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সদস্য আনাস হাবিব কলিন্স, দৈনিক প্রথম আলো ও জগন্নাথপুর টুয়েন্টি ফোর ডটকমের সম্পাদক অমিত দেব, দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি আলী আহমদ ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি সুমিত রায়।
দৈনিক সিলেটের ডাক’র সাব-এডিটর ও বাংলামিরর গ্রুপের সিলেট প্রতিনিধি এনামুল হক রেনু’র সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা রফিকুল হক।
ট্রাস্টের ফাউন্ডার ও ট্রাস্টি, ব্রিটিশ-বাংলাদেশী হুজ’হু, লন্ডন থেকে প্রকাশিত ইংরেজি পত্রিকা বাংলামিরর ও অনলাইন পোর্টাল সিলেট মিরর ডটকমের সম্পাদক আব্দুল করিম গনি জানান, ২০২২ সালের মার্চ মাসে আমার পরিবারের সদস্যদের উদ্যোগে এ ট্রাস্ট গঠন করা হয়।
এ বছরের ২৭ জুলাই কিশোরপুর গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারের মধ্যে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা প্রদানের মধ্য দিয়ে আমরা যাত্রা শুরু করি। এর পর থেকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিবছর এসব গ্রাম ছাড়াও আশপাশের অন্যান্য গ্রামের সুবিধাবঞ্চিত লোকদের মধ্যে নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে। গতবছরও নগদ ১২ লক্ষ টাকা বিতরণ ছাড়াও এসব লোকদের স্বাস্থ্য সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তাছাড়াও বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামে আমরা ২টি ওয়াটার হাব তৈরী করে দিয়েছি।
তিনি জানান, দেশের বাইরেও আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ট্রাস্টের উদ্যোগে লন্ডন সিটিতে গৃহহীন মানষের জন্য প্রায়ই ফুড ব্যাংক ডিস্ট্রিবিউশন করে আসছি। তাছাড়াও যুদ্ধ বিধ্বস্থ গাজায় ১০ ট্রাক পানির বোতল ও ২ ট্রাক বেবী ফুড পাঠানো হয়।
এছাড়া গৃহনির্মাণ, অসুস্থদের চিকিৎসা, নলকূপ স্থাপন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সহায়তা, মসজিদে অর্থ সহায়তাসহ প্রতিমাসে কিছু অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে আমরা আর্থিক সহযোগিতা করে আসছি। এর ধারাবাহিকতায় এবারও নগদ ১০ লক্ষাধিক টাকা বিতরণ করতে পেরে আত্মতৃপ্তি পেলাম।
তিনি বলেন, এ ট্রাস্টের পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মধ্যে মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
