কাউখালীতে ক্ষুদ্রঋণ গতিশীলতা আনায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ২৭ জানুয়ারি সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দিনব্যাপী উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইকবাল কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহিম খলিল, সহকারী পরিচালক জাকির হোসেন হাওলাদার।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মতিউর রহমান, বিশিষ্ট সমাজসেবক আব্দুল লতিফ খসরু, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার বারাকাত হোসেন প্রমুখ। কর্মশালার বিভিন্ন শ্রেণী পেশার ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্য বলেন, উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের পরিস্থিতি ও আর্থ সামাজিক উন্নয়নের ক্ষুদ্রঋণ বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গুরুত্ব এবং খেলাপী ঋণ আদায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা আছে। যাচাই-বাছাইর মাধ্যমে সঠিক ব্যক্তিদের ঋণ দেওয়ার পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
