বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিপ্রবিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত 

০ টি মন্তব্য 33 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম দুমকি (পটুয়াখালী)
print news | পবিপ্রবিতে শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত  | সমবানী

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এর বিভিন্ন অনুষদের প্রভাষক ও সহকারী অধ্যাপকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো: ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) প্রফেসর জামাল হোসেন, ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ।

আই-কিউ এসি সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড.মোঃ আমিনুল ইসলাম টিটো’র সঞ্চালনায়, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, দক্ষ শিক্ষক গড়ে তুলতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই। শিক্ষকরা আন্তরিকতা ও প্রচেষ্টার মাধ্যমে নিজেদের ভালো শিক্ষক হিসেবে গড়ে তুলবে। তিনি প্রশিক্ষণ চলাকালে শিক্ষকদের মনোযোগী হওয়ার আহ্বান জানান।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড. মো. মামুনুর রশীদ। দিনব্যাপী উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন শিক্ষক অংশ নেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading