বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব টিকাদান সপ্তাহে সিলেট নগরীতে সিসিকের শোভাযাত্রা

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | বিশ্ব টিকাদান সপ্তাহে সিলেট নগরীতে সিসিকের শোভাযাত্রা | সমবানী

সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে বিশ্ব টিকাদান সপ্তাহ-২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ইউনিসেফ সিলেটের সহযোগিতায় নগরীতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯/০৪/২০২৫) সকাল ১০টায় র‌্যালি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।

নগর ভবনের সামন থেকে শুরু হয়ে জিন্দাবাজার ঘুরে পুনরায় নগরভবন প্রাঙ্গনে এসে র‌্যালি শেষ হয়। র‌্যালিতে সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফ সিলেটের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট ডা. নবজ্যোতি দে, ইউনিসেফ সিলেটের সোশ্যাল এন্ড বিয়েভিয়র চেঞ্জ এক্সপার্ট শেখ আলী হায়দার আযম, সিটি কর্পোরেশনের উর্ধ্বতন স্বাস্থ্য পরিদর্শক মো. আনোয়ারুল হক, স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক আলমগীর কবির মুন্না, বীরেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শিমুল চক্রবর্তী সহ কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading