পবিপ্রবিতে সৃজনীয়ান নাইট-২০২৫ অনুষ্টিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
দক্ষিণাঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত ঐতিহ্যবাহী সৃজনী বিদ্যা নিকেতন এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “সৃজনী সংসদ” এর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সৃজনীয়ান নাইট-২০২৫।
গতকাল শুক্রবার (৩১জানুয়ারী) বিকেল ৩টায় শুরু করে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলে গভীর রাত পর্যন্ত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড.কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র অধ্যাপক ড. মাহবুব রব্বানী, দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মাহমুদ, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও পবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ, দুমকি উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, দুমকি প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ও সৃজনী বিদ্যা নিকেতনের সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল কন্ঠ শিল্পী ও মডেল তারকা নোবেল।
অনুষ্ঠান উপভোগ করার জন্য সৃজনী বিদ্যানিকেতন এর বিশাল মাঠ দর্শকের উপস্থিতিতে কানায় কানায় ভর্তি হয়ে যায় এবং প্রাক্তনদের মিলনমেলায় পরিণত হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
