মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ট্রাক চাপায় ঔষুধ ব্যবসাযীর মৃত্যু, শোক প্রকাশ

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | শ্রীপুরে ট্রাক চাপায় ঔষুধ ব্যবসাযীর মৃত্যু, শোক প্রকাশ | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রাকচাপায় নিহত হয়েছেন বিশিষ্ট ঔষুধ ব্যবসায়ী কবির মাহমুদ (৩৫)।তার মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।

নিহত কবির উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মো. বোরহান উদ্দিনের ছেলে। সে উপজেলার জৈনা বাজারে মেসার্স আদিব ফার্মেসী নামে একটি ঔষধের দোকান পরিচালনা করতো।স্থানীয়ভাবে তিনি ‘তবলাবাদক’ নামেও পরিচিত ছিলেন।

জানা যায়, তার সাথে থাকা নিহত কবিরের ছেলে আদিব হাসান (১২) গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত ছেলে আবিদকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ধনুয়া গ্রামের জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, কবির রাত সাড়ে ১১টার দিকে কবির জৈনা বাজারে ওষুধের দোকান থেকে ছেলে আবিদকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। জৈনা বাজার-গাজীপুর আঞ্চলিক সড়কের চিল্লানিবাড়ি মোড়ে এলে বিপরীত দিক হতে আসা দ্রুতগতির একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে কবির হোসেন ঘটনাস্থলে প্রাণ হারান। আশপাশের লোকজন গুরুতর আহত ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

কবির মাহমুদের মৃত্যুতে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতি ও স্থানীয় ব্যবসায়ী সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগ পেয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading