বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

কাজীওমর ফারুক, মোংলা
print news | বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা | সমবানী

মোংলায় শিক্ষার্থীদের নিয়ে বন্যা ও ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ে কোস্টগার্ডের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুন) সকালে কোস্টগার্ড পশ্চিম জোনের কার্যালয়ে তারুণ্যের উৎসব উপলক্ষে কোস্টগার্ড এ কর্মসূচির আয়োজন করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ সাংবাদিকদের জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগণের জানমাল রক্ষা, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি দেশের বিভিন্ন দুর্যোগের সময়ে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, জরুরি চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করে থাকে।

তারই ধারাবাহিকতায় কোস্টগার্ড বেইস মোংলা কর্তৃক “তারুণ্যের উৎসব-২০২৫” শীর্ষক দুর্যোগকালীন উদ্ধার অভিযান বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ কর্মশালায় মোংলার বিভিন্ন স্থানীয় স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর ও তরুণদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দুর্যোগের উপর বিশেষ আলোচনা ও অগ্নি নির্বাপণের উপর ব্যবহারিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড জনগণের জানমাল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরনের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে এবং ভবিষ্যতেও অব্যাহত রাখবে। উপকূলীয় অঞ্চলে যেকোনো জরুরি প্রয়োজনে কোস্ট গার্ড জরুরি সেবা নিতে কল করুন ১৬১১১ এ নাম্বারে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading