সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশনে বাস মালিক সমিতির বিরুদ্ধে সিএনজি মালিক-শ্রমিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি

০ টি মন্তব্য 12 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাশন, ভোলা
print news | চরফ্যাশনে বাস মালিক সমিতির বিরুদ্ধে সিএনজি মালিক-শ্রমিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি | সমবানী

চরফ্যাশনে বাস শ্রমিক কর্তৃক সিএনজি ড্রাইভার ঈমাম হোসেন ইমনের ওপর হামলা করে আহত ও ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় ১২ টির বেশি সিএনজি বাস ডিপোতে আটকে রাখার প্রতিবাদে গতকাল সোমবার (২৮ এপ্রিল) বেলায় ১১ টায় চরফ্যাশন সদর রোডে উপজেলা সিএনজি মালিক -শ্রমিক সমিতির মানববন্ধন ও উপজেলা প্রশাসন কে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

সিএনজি চালকেরা জানান, গত পরশু দিন বিকেলে চরফ্যাশন বাজারে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজি চালকদের সাথে অনন্যা পরিবহন নামের একটি বাসের চালক ও শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঈমাম হোসেন ইমন নামে এক সিএনজির চালক গুরুতর আহত হয়। তাকে চরফ্যাশন উপজপলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনায় ঘটে। ঘটনার পর ভোলায় মালিক সমিতির ডিপোতে সম্পূর্ণ অবৈধভাবে ১২ টি সিএনজি আটকে রাখা হয়। এর প্রতিবাদে সিএনজি মালিক ও শ্রমিক সমিতি ভোলা চরফ্যাশন রোডে সিএনজি চলাচল বন্ধ ঘোষণা করে এবং উক্ত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

চরফ্যাসন সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি মাহফুজ অভিযোগ করেন,বাস চালকেরা সিএনজি রাস্তায় চলাচলের সময় চাপা দেওয়ার চেষ্টা চালায়, আমাদের সিএনজি সরকার কর্তৃক বৈধ হলেও তারা এটাকে অবৈধ যানবাহন হিসাবে বিবেচনা করে। এ ঘটনার বিচার ও আটককৃত ১২টি যানবাহন মালিকদের নিকট ফিরিয়ে না দিলে এবং আমাদের উপরে জুলুমের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।

এ ব্যাপারে বাস মালিক সমিতির চরফ্যাশন উপজেলার সভাপতি রিয়াজ সিকদার জানান, বাস ও সিএনজির উভয়ের চলমান ঘটনার বিষয়ে ভোলা জেলার ডিসি স্যারের আজ বিকাল সাড়ে তিনটায় মধ্য মিটিং রয়েছে, আশা করি সমস্যার সুষ্ঠু সমাধান হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি জানান, যেহেতু বিষয়টি ডিসি স্যারের অধীনে রয়েছে আশা করছি দ্রুতই এর একটি সুস্থ সমাধান হবে। উভয়পক্ষকে ধৈর্যশীলতার পরিচয় দেওয়ার জন্য আহ্বান করেন তিনি।

মানববন্ধন ও স্মারকলিপি প্রদানে অন্যান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন চরফ্যাশন পৌর শ্রমিক দলের দপ্তর সম্পাদক আসাদ মীর, চরফ্যাশন সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সহ সভাপতি আলাউদ্দিন, হাসনাইন সাধারণ সম্পাদক মুরাদ, নির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, আলমগীর হাং, আমিনুল সারমান, তারেক, আলামিন, রাকিব, সেলিম, হাসান, শাকিলসহ প্রায় ২৫০ জন সিএনজি চালক- মালিক।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading