প্রেম নয় সংস্কৃতির টানেই বিরানপুরে চীনা নাগরিকের আগমন
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
দিনাজপুরের বিরামপুর উপজেলার হাবিবপুর দয়ারপাড় গ্রামে বিদেশি অতিথির আগমন ঘটেছে। স্থানীয় রিতা বেগমের বাসায় অবস্থান করছেন চীনের নাগরিক লি ছোয়াচো। তাকে এক নজর দেখার জন্য কৌতূহলী মানুষের ভিড় লেগে আছে এলাকাজুড়ে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রিতা বেগম এর সাথে কথা বললে তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক ও একটি অ্যাপের মাধ্যমে লি ছোয়াচোর সঙ্গে তার পরিচয় হয়। তিনি তাকে বোন হিসেবে গ্রহণ করতে চান এবং পরিবারের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। ভিডিও কলে রিতা বেগমের মায়ের সঙ্গে কথা বলার পর লি ছোয়াচো তাকে ‘মা’ বলে সম্বোধন করেন। এরপর বাংলাদেশের সংস্কৃতি জানার আগ্রহ প্রকাশ করলে পরিবারে আলোচনা সাপেক্ষে তাকে দেশে আসার অনুমতি দেওয়া হয়।
গত ৯ সেপ্টেম্বর ঢাকায় পৌঁছে রিতা বেগম, তার জামাই ও বাবা ঢাকা বিমান বন্দরে তাকে রিসিভ করে। পরে প্রাইভেট কারে বিরামপুরে আসেন এই চীনা নাগরিক। তবে তার আগমনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন রিতা বেগম।
তিনি বলেন, গুজব রটানো হচ্ছে প্রেমের টানে তিনি বাংলাদেশে এসেছেন। এটা একেবারেই ভুল। আমার সংসার আছে, সন্তান আছে। যারা এ ধরনের মিথ্যা তথ্য দিচ্ছে তারা আমার সম্মানহানি করার চেষ্টা করছে।
এলাকাবাসী আব্দুল্লাহ মাহমুদ বলেন—
“লি ছোয়াচো আমাদের গ্রামে এসেছেন অতিথি হিসেবে। আমরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি। দয়া করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবে কান দেবেন না।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
