শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে থেকে অপহৃত শিশুকে ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধার উদ্ধার

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | শ্রীপুরে থেকে অপহৃত শিশুকে ময়মনসিংহের ফুলপুর থেকে উদ্ধার উদ্ধার | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকা থেকে অপহৃত শিশু রহিমা(৫)কে ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত এক নারীকে আটক করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা থেকে অপহরণকারী নারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার টেপিরবাড়ি পশ্চিমপাড়া এলাকার মালেক হাজীর বাড়িতে বাসা ভাড়া নেওয়ার কথা বলে রুমিলা নামের এক নারী প্রবেশ করে। এক পর্যায়ে শিশুকে চিপস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে সে রহিমাকে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর শিশুটির বাবা মালেকের মোবাইল ফোনে অপহরণকারী দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একই সঙ্গে বিষয়টি প্রশাসনকে জানালে শিশুর ক্ষতি করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

ঘটনাটি জানার পরপরই শ্রীপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানের এক পর্যায়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলা থেকে অপহরণকারী নারীসহ শিশুটিকে উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, “অপহরণের ঘটনায় দ্রুত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টার মধ্যেই শিশুটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন নারীকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
উদ্ধারকৃত শিশুটি বর্তমানে নিরাপদে রয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading