রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

০ টি মন্তব্য 10 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
print news | ঘোড়াঘাটে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু | সমবানী

দিনাজপুরের ঘোড়াঘাটে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে উম্মে হাবিবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৪ মে) রাত ৮ টায় উপজেলার ডুগডুগিহাট শালগ্রাম এলাকায় এ মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাড়ির পাশে হাঁসের খামারে দেওয়া বৈদ্যুতিক ফাঁদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শিশুটি ওই এলাকার হাবিজুল ইসলামের মেয়ে। সে এলাকার পুড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীতে লেখাপড়া করতো।

শিশুটির বাবা হাবিজুল ইসলাম বলেন, বাড়ির পাশে মাহফুজার রহমানের হাঁসের খামার। শিয়ালের উৎপাতের কারণে খামারের নিচে চার পাশে তারের সঙ্গে বিদ্যুৎ এর সংযোগ দিয়ে রাখতেন।

গতকাল রোববার বিকাল অনুমান ৫ টার দিকে ঝড়-বাতাস হয়। সে সময় আমার মেয়েসহ ওর বয়সী আরও তিনজন শিশু মিলে খামারের পাশে আম কুড়াতে যায়। সাথে থাকা তিনজন শিশু আম কুড়ানো শেষে বাড়ি ফিরলেও উম্মে হাবিবাকে খুজে পাওয়া যাচ্ছিলোনা।

পরে অনেক খুঁজাখুঁজির পর আমার ভাইয়ের স্ত্রী লাকী বেগম খামারের পাশে আমার মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখতে পায়।

ঘোড়াঘাট থানার্অিফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক বলেন, খামারের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সুরতহালে শিশুটির দুই পায়ে এবং পিঠে বিদ্যুৎ স্পৃষ্টের পোড়া ক্ষত পাওয়া গেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading