বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে কর্মশালায় গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান: প্রধান তথ্য অফিসারের

০ টি মন্তব্য 12 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
print news | সিলেটে কর্মশালায় গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান: প্রধান তথ্য অফিসারের | সমবানী

প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবীর বলেছেন, গণমাধ্যম সমাজের দর্পণস্বরূপ। দেশের যেকোন গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমকর্মীদের দ্বায়িত্বশীল ভূমিকা রাষ্ট্রকে সঠিক পথ দেখায় বলে মন্তব্য করেছেন ।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে আহ্বান ও জানান তিনি।

তিনি ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সম্মেলন কক্ষে তথ্য অধিদফতর আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণমাধ্যমকর্মীদের নিয়ে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধান তথ্য অফিসার তার বক্তব্যে বলেন, তথ্য অধিদফতর গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্যাপক কর্মসূচী গ্রহণ ও বাস্তবায়ন করছে।

এ উপলক্ষ্যে প্রস্তুতকৃত সচেতনতামূলক বিভিন্ন কন্টেন্ট , টিভিসি, থিম সং, বিভাগীয় সংগীতসহ পোস্টাল ব্যালট সম্পর্কিত প্রচারণা চালানো হচ্ছে।
এছাড়া গণমাধ্যমকর্মীদের নিয়ে বিভিন্ন বিভাগে সেমিনার, কর্মশালা ও মতবিনিময় সভার আয়োজন করছে তথ্য অধিদফতর।

তিনি আরও বলেন, গণভোট নিয়ে তরুণরা অত্যন্ত উচ্ছ্বসিত। তরুণদের এ উচ্ছ্বাসকে যথাযথভাবে কাজে লাগিয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

উপপ্রধান তথ্য অফিসার হাছিনা আক্তারের সভাপতিত্বে কর্মশালায় অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ইয়াকুব আলী, উপপ্রধান তথ্য অফিসার নাসরীন জাহান লিপি ও মোল্লা আহমদ কুতুবুদ- দ্বীন বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন৷

এসময় সিনিয়র তথ্য অফিসার কে.এম. খালিদ বিন জামান ও তাহমিনা আক্তার, তথ্য অফিসার বিথী আক্তার এবং সিলেট জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading