বরগুনার বামনায় ছাত্রদলের কমিটি ঘোষণা” ও আনন্দ মিছিল
প্রতিনিধিঃ
মোঃ নাসির মোল্লা বরগুনা বামনা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বামনা উপজেলা শাখার ২৬ সদস্যের আংশিক কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে নাসির জোমাদ্দারকে সভাপতি এবং সজীব হোসেন মুন্না’কে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
গত (১৪ নভেম্বর) শুক্রবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়। একই সাথে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রের নিকট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি তাওহীদ হোসেন মোল্লা, সহ-সভাপতি সাইমুন ইসলাম রেজাউল, সিয়াম খান অভি, বেল্লাল হোসেন, সাইফুল ইসলাম রাজীব, জিসান মাহমুদ ও ইমরান সিকদার হৃদয় মনোনীত হয়েছেন।
এছাড়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, জোবায়ের আদনান খোকন ও সোহাগ হোসেন নাসির দায়িত্ব পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জিয়া ও সোলাইমান। সাংগঠনিক সম্পাদক সুজন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রুমি শরীফ, হাফিজুল ইসলাম হাফিজ ও ইমরান নাজির।
প্রচার সম্পাদক মোঃ রাজু, সহ-প্রচার সম্পাদক মোঃ মাহিন। দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদ মর্যাদায়) ইফাদ খন্দকার, সহ-দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদ মর্যাদায়) মোঃ জাহিদ হাসান ও সহ-দপ্তর সম্পাদক জিহাদ।
অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাফি খান এবং সদস্য করা হয়েছে মোঃ ইমন হোসেনকে।
এসময় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতারা বামনায় সংগঠনকে আরও শক্তিশালী করতে অঙ্গীকার ব্যক্ত করেছে।
জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা সড়কের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সৃতিসৌধ চত্বরে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মোঃ মেহেদী হাসান সুমন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দিপু সিকদার,যুগ্ম আহ্বায়ক মোঃ রায়হান নাজির ধলু প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
