শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালী শহরের ফুটপাত দখল করে ব্যবসা পথচারীদের দুর্ভোগ চরমে

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালী শহরের ফুটপাত দখল করে ব্যবসা পথচারীদের দুর্ভোগ চরমে | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা শহরের উত্তর ও দক্ষিণ বাজার, ডাকবাংলো সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোর ফুটপাত এখন একশ্রেণীর চিহ্নিত ব্যবসায়ীদের দখলে।

উপজেলা শহরের প্রধান সড়কগুলোর দুই পাশের হাঁটাচলার ফুটপাতের জায়গা দখল করে এক শ্রেনীর ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করে যাচ্ছেন।

এতে হাঁটা চলার জায়গা না থাকায় প্রায় সড়কে দুর্ঘটনার শিকার ও যানজটের ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের।
কাউখালী শহরটি ব্রিটিশ আমলের নৌবন্দর হিসাবে স্বীকৃতি পায়। পূর্ব থেকেই রাস্তাটি সরু হওয়ার কারণে রাস্তায় দু’পাশে দিয়ে রিক্সা ও অটো চলাচল করলে হাঁটার জায়গা থাকে না।

সাপ্তাহিক সোমবার ও শুক্রবার দুই হাটের দিনে যানজট চরম আকার ধারণ করে।
স্থানীয় বাসিন্দারা বারবার অভিযোগ দেওয়ার পরও মাঝে মাঝে প্রশাসন লোক দেখানো অভিযান চললেও স্থায়ীভাবে কোন সমাধান হচ্ছে না।

যেন ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সাথে তাদের চোর পুলিশ খেলা।
প্রশাসন অভিযানে নামলে তখন ফুটপাতের মালামাল সরিয়ে রাখে।

বর্তমানে রমজান মাস ও ঈদকে সামনে রেখে এই দুর্ভোগ আরো চরমে উঠেছে।
দক্ষিণ বাজারের ব্যবসায়ী ও ব্যবসায়ী সমিতির সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান মামুন বলেন, ফুটপাত হল মানুষের চলাচলের জায়গা কিন্তু কিছু ব্যবসায়ী তা দখল করে চলাচলের পথকে রোধ করার কারণে রাস্তায় সব সময় যানজট লেগে থাকে। এর একটা স্থায়ী সমাধান হওয়া উচিত।

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, অতি দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিব।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading