রমজানে নিরাপদ খাদ্য বিষয়ে কঠোর অবস্থানে বিএসটিআই —মহাপরিচালক বিএসটিআই
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক (গ্রেড-১) এস এম ফেরদৌস আলম বলেছেন, পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের ভেজাল প্রতিরোধ ও মান নিয়ন্ত্রণে সারা দেশে ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করবে বিএসটিআই। জনগণ যাতে মানসম্মত ও নিরাপদ খাদ্য পণ্য ন্যায্যমূল্যে সংগ্রহ করতে পারে সে বিষয়ে বিএসটিআই কঠোর অবস্থানে রয়েছে।
আজ ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএসটিআই’র বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বিভাগের সম্মানিত ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায়
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা খাদ্যে ভেজাল দেন, ওজনের কারচুপি করে ও মানহীন পণ্য বিক্রি করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।
বিশেষ অতিথি ছিলেন কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি জামিল চৌধুরী।
স্বাগত বক্তব্য প্রদান করেন বিএসটিআই’র বিভাগীয় অফিসের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. মাজাহারুল হক।
বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, যারা খাদ্যে ভেজাল দেন, ওজনের কারচুপি করে ও মানহীন পণ্য বিক্রি করে তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
