শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে বড় ভাই

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলে বড় ভাই | সমবানী

কাউখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে আপন ভাইয়ের মুখের দাড়ি ছিঁড়ে ফেলার অভিযোগে মামলা হয়েছে। জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের মৃত্যু হামিদ শেখের দুই ছেলে নুরুল আমিন (৬০) ও নজরুল ইসলাম (৫৬)ভিতর দীর্ঘদিন যাবত জমিজমা ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে।

স্থানীয় গণ্যমান্য ও জনপ্রতিনিধিরা বহুবার মীমাংসা চেষ্টা করেও ব্যর্থ হয়। হামিদ শেখের ছোট ছেলে নজরুল ইসলাম জানান, তাদের বাড়ির ভিতরে প্রবেশের রাস্তায় বেড়া দিয়ে রাখে তার আপন বড় ভাই নুরুল আমিন। যার ফলে চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে ১৫ এপ্রিল মঙ্গলবার রাতে তার ভাইকে বেড়া তুলে নেওয়ার কথা বললে প্রথমে তর্ক বিতর্কের একপর্যায়ে বড় ভাই নুরুল আমিন ও তার স্ত্রী শাহিনুর বেগম ছোট ভাই নজরুল ইসলামের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে ইসলামিক শরিয়া মোতাবেক রাখা সুন্নতি মুখের দাড়ি ছিড়ে ফেল।

এ ব্যাপারে নজরুল ইসলাম বাদী হয়ে কাউখালী থানায় বুধবার ১৬ এপ্রিল মামলা দায়ের করে।

কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান, থানায় মামলা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে আসামি নুরুল আমিনকে গ্রেফতার করে পিরোজপুর কোটে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading