শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ

০ টি মন্তব্য 9 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে ব্র্যাকের উদ্যোগে গাছের চারা বিতরণ | সমবানী

পিরোজপুরের কাউখালীতে মঙ্গলবার (১৫ জুলাই) বেলা সাড়ে এগারোটায় ব্র্যাক আল্ট্রা-পুওর গ্র্যাজুয়েশন কর্মসূচির সদস্যদের উৎপাদিত চারা মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে কাউখালী উপজেলার বিভিন্ন আশ্রয়ন গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আম গাছের চারা হাতে তুলে দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লা।

এ সময় আশ্রয়ন ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে ১ টি করে মোট ৭০০টি আম গাছের চারা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান, তথ্য সেবা কর্মকর্তা রুবাইয়া জাহান,ব্র্যাকের জেলা সমন্বয়ক মোঃ হাসিবুল ইসলাম, এরিয়া ম্যানেজার কিরণ চন্দ্র পান্ডে, ইউপিজি কর্মসূচির ডেপুটি ম্যানেজার কৃষিবিদ মোঃ তানভির হোসাইন, সেলপ কর্মসূচি কর্মকর্তা মিথুন কুমার দত্ত।

ব্র্যাকের জেলা সমন্বয়ক জানান, বৃক্ষ রোপন কর্মসূচির আওতায় এবছর পিরোজপুর জেলায় ৭টি উপজেলায় ৫০০০টি আম ও ৫০০টি পেয়ারা চারা আশ্রায়ন ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের মাঝে বিতরণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading