মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিন অবৈধ ইটভাটা ফায়ারসার্ভিস দিয়ে ধংস ২ লক্ষ টাকা জরিমানা

০ টি মন্তব্য 21 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

সমবানী প্রতিবেদক, বোরহানউদ্দিন, ভোলা
print news | বোরহানউদ্দিন অবৈধ ইটভাটা ফায়ারসার্ভিস দিয়ে ধংস ২ লক্ষ টাকা জরিমানা | সমবানী

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে ইটভাটায় অভিযান পরিচালনা করেন, বোরহানউদ্দিন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান।

মঙ্গলবার ৪ মার্চ উপজেলার পক্ষিয়া ইউনিয়নের উদয়পুর বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় এর সত্ত্বাধিকারীকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় ২,০০,০০০(দুই লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ইট ভাটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মেহেদী হাসান জানান, বিএমবি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটায় কৃষি জমিতে ইট ভাটা স্থাপন করে ফসলি জমি ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করা হয়।অভিযান সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস, বোরহানউদ্দিন, ভোলা।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading