তাহিরপুরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকালে ইউনিয়নের কাউকান্দি বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজ্বী মো. ইছাক মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও জেলা যুবদল নেতা এডভোকেট মনির হোসেন এর যৌথ পরিচালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এসময় সভায় জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম আখঞ্জী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল, উপজেলা যুবদল নেতা নাসির মিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল- জুয়েল মিয়া, চান মিয়া মাষ্টার সহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
