দুমকিতে বিএনপির পথসভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
জাহিদুল ইসলাম, দুমকি(পটুয়াখালী)
পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টির দুমকিতে আগমন উপলক্ষে এক পথসভা অনুস্ঠিত হয়।
সোমবার বিকেল সাড়ে ৪টায় লেবুখালীর পাগলার মোড় পায়রা পয়েন্টে উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো: সাইফুল আলম মৃধার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড: মজিবুর রহমান টোটন,জেলা বিএনপি নেতা পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মোস্তাক আহম্মেদ পিনু।
উপস্হিত ছিলেন বিএনপি নেতা বশির আহম্মেদ মৃধ্যা,দেলোয়ার হোসন খান নান্নু,মিজানুর রহমান,খন্দকার ইমাম হোসেন নাসির,কলাপারার মনিরুল ইসলাম, মির্জাগঞ্জ উপজের সভাপতি সাহাবুদ্দিন নান্নু, জেলা যুবদল নেতা সাবেক ছাত্রদল সভাপতি আশফাকুর রহমান বিল্পব, দুমকি উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদ মো: জাহিদ হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মো: জসিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সুমন শরীফ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য জেলা বিএনপির সভাপতি স্নেহাংসু সরকার কুট্টি বলেন,বিএনপি যেমন তারেক জিয়ার কাছে নিরাপদ তেমনি জেলা বিএনপি জেলা কমিটির কাছে নিরাপদ। নির্বাচনে যাকেই প্রার্থী করা হোক আমরা ধানের শীশের পক্ষে কাজ করবো। তিনি আরো বলেন,আওয়ামীলীগের যারা অন্যায় অত্যাচার করেছে তাদের বিচার হবে আইন তাদের বিচার করবে। পথ সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ গ্রহন করেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
