শুক্রবার, ৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 22 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলা বিএনপি’র উদ্যোগে সোমবার ১৭ ফেব্রুয়ারি বিকেলে উপজেলার চৌরাস্তায় ইউনিয়ন বিএনপি অফিসের সামনে আগামী ১৯ ফেব্রুয়ারি পিরোজপুরে বিএনপি’র আয়োজনে সমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপি’র সভাপতি মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, কাউখালী উপজেলা বিএনপি’র আহ্বায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা বিএনপি’র সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, গিয়াস উদ্দিন অলি, সিনিয়র বিএনপি নেতা শাহ ইমরান ফারুক, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন,যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন, সদস্য সচিব শারিফুল আজম সোহেল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার,ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন, সদস্য সচিব শোয়েব সিদ্দিকীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলম সেপাই।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading