১৭ বছর পর মোংলায় বিএনপির জনসভা
প্রতিনিধিঃ
কাজীওমর ফারুক, মোংলা
দীর্ঘ ১৭ বছর পর মোংলায় প্রকাশ্যে খোলা ময়দানে রাজনৈতিক জনসভা করেছে বিএনপি। শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী এই জনসভার আয়োজন করেন।
এসময় বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফার আলম, মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোঃ জুলফিকার আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব মান্নান হাওলাদার,রামপাল বিএনপির আহবায়ক হাফিজুর রহমান তুহিন, বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, মোকসেদুল আলম গামা, মোঃ জসিম উদ্দিন,রিয়াদ মাহমুদ, কাজী ফারুক ও পৌর বিএনপির সভানেত্রী কমলা বেগমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মোংলা পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় শ্রমিক-কর্মচারী সংঘের মাঠে সাম্প্রদায়িক সম্প্রতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে বিশাল এই জনসভা অনুষ্ঠিত হয়
বক্তৃতায় বিএনপির স্থানীয় নেতারা বলেন, গত ১৭ বছর একটি ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের অত্যাচারে প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারিনি। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য এত বেশি ছাত্র-জনতা হত্যা করেছে; যা পৃথিবীর ইতিহাসে আর ঘটেনি। শিশুদের কী অপরাধ ছিল? তারা শতাধিক শিশুকে হত্যা করেছে। নব্বই বছরের বৃদ্ধ রাস্তায় আসেননি, বৃদ্ধদের ঘরে ঢুকে হত্যা করেছে। পৃথিবীর ইতিহাসে এত জঘন্যতম, নির্মমতা ও পৈশাচিকতা প্রদর্শন করেছে আওয়ামী লীগ।
নেতারা আরও বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের গুম-হত্যা ও নির্যাতনের কারণে মোংলায় বিএনপি প্রকাশ্যে কোনো সভা-সমাবেশ করতে পারেনি। এ সময় গোপনেই সংগঠনের কাজ এগিয়ে নিতে হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিতাড়িত হওয়ার পর দেশে এখন একটা স্থিতিশীল নিরাপদ পরিবেশ বিরাজ করছে। এতে ১৭ বছর পর মোংলা পৌর বিএনপি প্রকাশ্যে জনসভার আয়োজন করে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
