শ্রীপুরে প্যানেল চেয়ারম্যানকে অপসারণের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর(গাজীপুর)
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদকে প্যানেল চেয়ারম্যান থেকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার( ১৭ নভেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে কাওরাইদ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান আতা বলেন, আওয়ামী লীগের ‘প্রেতাত্মা’ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মুক্ত করা এবং বিএনপির মেম্বারদের দিয়ে পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, ‘আমাদের একটি কথাই গত ১৭ বছরে বিনা ভোটে অন্যায়ভাবে চেয়ারম্যান-মেম্বার নির্বাচিত হয়েছে।
আমাদের বিএনপির যে দুজন মেম্বার ছিল তাদের একটুও মূল্যায়ন করা হয় নাই। বিগত বছরগুলোতে বিএনপির মেম্বাররা অনেক জ্বালা-যন্ত্রণা ভোগ করেছে। আওয়ামী লীগের স্বৈরাচারী সরকারের দোসর মেম্বারদের কোনো অবস্থাতেই এই ইউনিয়ন পরিষদে স্থান দিব না। স্পষ্টভাবে বলতে চাই, আমাদের ইউনিয়ন পরিষদ হবে বিএনপির মেম্বারদের ধারা পরিচালিত ইউনিয়ন পরিষদ। এই জন্য যা যা করা দরকার আমরা কাওরাইদ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ তা করে যাব।’
এ সময় আরও বক্তব্য দেন, গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এমদদ হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন মণ্ডলসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
