ভাণ্ডারিয়ায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু করেছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাওগাতুল ইসলাম সগীর।
নুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মনজুর সুমন, সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক এলিজা শারমিন মুন্নি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহবায়ক আব্দুল মান্নান, সাবেক সদস্য সচিব মাসুদ রানা পলাশ সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, “এই কর্মসূচির মাধ্যমে নতুন সদস্য অন্তর্ভুক্তি ও পুরনো সদস্যদের নবায়নের কাজ চলবে। সাংগঠনিক কাঠামোকে গতিশীল ও কার্যকর করতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের আগে তৃণমূল পর্যন্ত দলের ঘর গোছানো ও ঐক্যবদ্ধ হওয়ার এটাই উপযুক্ত সময়।”
বক্তারা আরও জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দেশব্যাপী বিএনপির প্রতিটি ইউনিটে এই কর্মসূচি চলবে এবং এর মাধ্যমে জনগণের আশা—আকাঙ্ক্ষাকে দলীয় শক্তিতে রূপান্তর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
