কাউখালীতে বিএনপির নেতার রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার। কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালী উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে শুক্রবার (৩১ অক্টোবর) সকাল দশটা থেকে আরম্ভ করে দুপুর পর্যন্ত উপজেলার দক্ষিণ ও উত্তর বাজারে হাটের দিনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট সমাজসেবক শিল্পপতি ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহমেদ সোহেল মঞ্জুর সুমন হাটের দিনে প্রতিটি দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের হাতে লিফটের তুলে দেন। ব্যবসায়ী ছাড়া বাজারে আসা সাধারণ জনগণের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন।
এ সময় তার সাথে ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান লিকসন,ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ। এ সময় কাউখালী উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন।
বিতরণ অনুষ্ঠানে পিরোজপুর ২ আসনের মনোনয়ন প্রত্যাশী সোহেল মঞ্জুর সুমন বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পূর্ণ প্রবর্তনসহ ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের সকল মানুষ সুখে শান্তিতে ও নিরাপদে থাকতে পারবে। এ সময় উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের জন্য জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা চেয়েছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
