প্রায় দেড় যুগ পরে ভাণ্ডারিয়ায় বিএনপি’র সম্মেলন ভাণ্ডারিয়ায় ৬টি ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ভাণ্ডারিয়া (পিরোজপুর)
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়ীয়া, ধাওয়া, তেলিখালী, ইকড়ি, নদমূলা-শিয়ালকাঠী ও গৌরিপুর ইউনিয়নের মোট ৫৪টি ওয়ার্ডে বিএনপি কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনি ও রোববার গত দু’দিনে স্ব স্ব ইউনিয়নে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার ভিটাবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে খান আমীর হোসেন ইকবাল সভাপতিত্বে ভিটাবাড়ীয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের কাউন্সিল এবং রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি আ. রশিদ হাওলাদার এর সভাপতিত্বে ধাওয়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। পৃথক দু’টি কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং পিরোজপুর জেলার দায়িত্ব প্রাপ্ত কাজী রওনাকুল ইসলাম টিপু।
বিশেষে অতিথি ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াদিদুজ্জামান লাভলু। ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আহমেদ সোহেল মঞ্জুর সুমন সম্মেলন এর উদ্বোধন করেন । এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, পৌর বিএনপি’র আহবায়ক আ. মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন বিপ্লব, টিএম মনোয়ার হোসেন পলাশ প্রমূখ। প্রতিটি কাউন্সিল উৎসব মূখর পরিবেশে ওয়ার্ড কমিটি গঠন করা হয়।
তবে পদ বঞ্চিত অথবা ভোটে হেরে যাওয়া নেতাকর্মীদের মধ্যে রয়েছে টান টান উত্তেজনা। আগামী ৪ জুলাই প্রায় দেড় যুগ পরে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সম্মেলন অনুষ্ঠিত হবে। ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা এবং সর্বশেষ উপজেলা সম্মেলন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পদ পদবী পেতে গ্রুপ উপ গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এসব নেতা কর্মীরাও সোস্যাল মিডিয়ায় ঝড় তুলছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
