বানারীপাড়ায় ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা টিপু
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ায় বিএনপির তারেক রহমান প্রদত্ত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির কেন্দ্রীয় সহ- বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম। রবিবার ২৬ অক্টোবর বানারীপাড়া উপজেলার বন্দর বাজারসহ গুরুত্বপূর্ণ জায়গায় লিফলেট বিতরণ শেষে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। এসময়ে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদ তালুকদার মান্নান মাস্টার, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজীব মৃধা, বরিশাল জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিলন,সৈয়দকাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল শিকদারসহ বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময়ে বিএনপি নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন,আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির প্রদত্ত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করছি। বাংলাদেশের জনগণের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে ৩১ দফা কর্মসূচি অতুলনীয় ভূমিকা রাখবে। আগামীর ত্রয়োদশ সংসদ নির্বাচন সম্পর্কে তিনি আরো বলেন, বিএনপির কেন্দ্র ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের স্বার্থে যাকে মনোনয়ন দিবে আমি তার সাথে দলের পক্ষে কাজ করবো।তবে আমাকে যদি বরিশাল-২ আসন থেকে মনোনয়ন দেওয়া হয় তবে জনগণের আশা আকাঙ্খা পূরণ করার সর্বোচ্চ চেষ্টা করবো।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
