মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

০ টি মন্তব্য 14 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া (পিরোজপুর)
print news | ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ | সমবানী

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন তার বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করেন।

উপজেলার নদমুলা,ধাওয়া, ইকড়িসহ বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়।
এসময় উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার,যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসিম মান্নান উৎপল, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনোয়ার হোসেন পলাশ, আবুল কালাম আজাদ সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও কঙ্গো সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য ও

ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমরা আগে ইচ্ছা থাকলেও এ ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারি নাই। সৈরাচারি আওয়ামী লীগ আমাদের করতে দেয় নাই। এখন সুযোগ এসেছে আপনারা পাশে থাকলে আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো।

দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া,কাউখালি ও নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading