কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে শ্রমজীবী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। উপজেলা শ্রমিক দলের আয়োজনে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ২ ফেব্রুয়ারি সোমবার রাতে উপজেলা বাসস্ট্যান্ডে শ্রমিক দলের উপজেলা কার্যালয় থেকে শ্রমজীবীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি বিএনপি’র প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আফজাল হোসেন টিপু।
উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক, শাফিউল আজম ভিপি দুলাল, যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, লিয়াকত তালুকদার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী। সঞ্চালনের দায়িত্ব পালন করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন। অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
