ভাণ্ডারিয়া কল্যান সমিতির কমিটি গঠন
প্রতিনিধিঃ
সমবানী প্রতিবেদক, ভান্ডারিয়া, পিরিজপুর
গত ২৮ ফেব্রুয়ারি ঢাকাস্থ গুলশান নর্থ ক্লাবে ভান্ডারিয়া কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে মো. মজিবুর রহমান মৃধাকে সভাপতি এবং মো: হাসান ইকবালকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। অত্যন্ত আড়ম্বরপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কয়েকশ ভান্ডারিয়ার নাগরিক এর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে ভ এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
খুব শীঘ্রই ভান্ডারিয়ার সকল ইউনিয়নের নাগরিকের অংশ গ্রহণে পূর্ণাঙ্গ কমিটি গঠন করাসহ সমিতির কার্যক্রম চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশন ।
উক্ত সভায় উল্লেখযোগ্য সংখ্যক ভান্ডারিয়ার নাগরিক বক্তব্য রাখেন। বক্তারা ভান্ডারিয়া কল্যাণ সমিতিকে অর্থবহ ও কার্যকরী সংগঠন হিসেবে পরিগণিত করার লক্ষ্যে গঠনমূলক ও ইতিবাচক অভিমত ব্যক্ত করেন। সুষ্ঠু ও সন্তোষজনকভাবে উক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত সবাই মধ্যাহ্ন ভোজে অংশ নেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
