বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র কমিটি গঠন দীর্ঘ ১৬ বছর পরে ভাণ্ডারিয়ায উপজেলা বিএনপি’র কাউন্সিল

০ টি মন্তব্য 40 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ভান্ডারিয়া, পিরোজপুর
print news | ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি'র কমিটি গঠন দীর্ঘ ১৬ বছর পরে ভাণ্ডারিয়ায উপজেলা বিএনপি'র কাউন্সিল | সমবানী

দীর্ঘ ১৬ বছর পরে পিরোজপুরের ভাণ্ডারিয়ায উপজেলা বিএনপি’র কাউন্সিল এবং উপজেলা বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ভাণ্ডারিয়া পৌরসভা অডিটরিয়ামে উক্ত কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক এবং পিরোজপুর জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটি আহবায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য এলিজা জামান, পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নুরুল ঈমান বাবুল প্রমূখ। জেলা বিএনপি’র সদস্য অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম ও শেখ হাসানুল কবির লীন নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন।

কাউন্সিলে উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি এবং সাবেক সদস্য সচিব মো. মনির হোসেন আকনকে সাধারণ সম্পাদক, আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার সাংগঠনিক সম্পাদক ১ এবং মো. রুহুল আমিন মুন্সী সাংগঠনিক সম্পাদক-২ নির্বাচিত করা হয়। এছাড়া ও মো. দেলোয়ার হোসেন বিপ্লব কে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উল্লেখ্য, গত ৯ জুলাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ১১ জুলাই উপজেলা বিএনপির কাউন্সিলের মাধ্যমে কমিটি ঘোষণা করেন দায়িত্ব প্রাপ্ত নির্বাচন কমিশন। কাউন্সিলে ভাণ্ডারিয়া উপজেলা ৬টি ইউনিয়নের ৪ শতাধিক কাউন্সিলর উপস্থিত হয়ে কন্ঠ ভোটে নব নির্বাচিত কমিটির সদস্য সমর্থন জানান। উল্লেখ্য আহমেদ সোহেল মঞ্জুর সুমন এর আগে ২০০৪ সালে এবং২০০৯ সালে কাউন্সিলের মাধ্যমে আরও দুইবার ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে তিনি উপজেলা বিএনপি’র আহবায়ক এর দায়িত্ব পালন করেন।

এ ব্যাপারে নবগঠিত কমিটির সভাপতি আহম্মেদ সোহেল মনজুর সুমন বলেন, দীর্ঘ ১৬ বছর পর তৃণমূলের নেতা কর্মীদের সম্মেলনের মাধ্যমে গণততান্ত্রিক প্রক্রিয়ায় ভাণ্ডারিয়া বিএনপির কমিটি গঠন হওয়ায় নেতা কর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading