বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বোরহানউদ্দিনে নিষিদ্ধ পলিথিন জব্দ, ১১ হাজার টাকা জরিমানা ।

০ টি মন্তব্য 15 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

ডেস্ক নিউজ
print news | বোরহানউদ্দিনে নিষিদ্ধ পলিথিন জব্দ, ১১ হাজার টাকা জরিমানা । | সমবানী

ভোলার বোরহানউদ্দিনে পলিথিন ব্যাগ বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা ও ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি ) বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

জানা গেছে, সরকার বাজারে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। কিন্তু এখনও কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে এ ব্যবসা পরিচালনা করে আসছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোলার বোরহানউদ্দিন পৌর বাজারে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হান উজ্জামান।

নিষিদ্ধ পলিথিন বিক্রয়ের লক্ষ্যে সংরক্ষণ করার দায়ে মেসার্স এমরান স্টোর এর স্বত্বাধিকারী মো. এমরান কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এ সময় ১২৯ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. তোতা মিয়াকে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করায় মো. ইলিয়াস পিতা: আবদুল রশিদ, পৌর ৪নং ওয়ার্ড এবং মোঃ রায়হান, পিতা: মো. সেলিম, পৌর ২নং ওয়ার্ড
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১,০০০/- (এক হাজার) টাকা করে জরিমানা করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ।
উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তোতা মিয়া,আজকালের খবর পত্রিকার বোরহানউদ্দিন প্রতিনিধি সাংবাদিক ইকবাল হোসেন ও কালবেলার প্রতিনিধি মোঃ শরিফ।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান/ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading