বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে হত্যা

০ টি মন্তব্য 41 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

অনলাইন ডেস্ক
print news | মালয়েশিয়ায় বাংলাদেশি নির্মাণ শ্রমিককে হত্যা | সমবানী

মালয়েশিয়ার ইপুহ জেলায় বাংলাদেশি এক নির্মাণ শ্রমিককে জঙ্গলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে দেশটির ইপুহ জেলার তেলুক ইন্তানের কাছে একটি জঙ্গল থেকে ওই শ্রমিকের গলা কাটা মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। স্থানীয়দের কাছ থেকে ফোন পেয়ে ওই মরদেহ উদ্ধার করা হয়।

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক আহমাদুল কবিরের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন তিন বাংলাদেশি শ্রমিককে আটক করে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নিহত ওই বাংলাদেশি এবং এ ঘটনায় আটক তিনজনের নাম ঠিকানা প্রকাশ করা হয়নি।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পেরাক পুলিশের প্রধান দাতুক আজিজি মাত আরিস। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে জানা গেছে, রাত সাড়ে আটটার দিকে ভিকটিমের তিনজন সহকর্মী নিখোঁজ ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজিজি মাত আরিস বলেন, নিহত ব্যক্তিকে তার সহকর্মী বন্ধুদের সঙ্গে রাত সাড়ে ৮টার সময় রাতের খাবার খেতে ও জামাতে নামাজ পড়তে দেখা গেছে।

তিনি বলেন, এই এলাকায় প্রায় ৩৪ জন বিদেশি পৃথক পৃথক ছোট ছোট রুমে বাস করেন। তদন্তে সহায়তা করার জন্য পুলিশ ৩২ থেকে ৩৯ বছর বয়সী তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে। ঘটনার পেছনের উদ্দেশ্য শনাক্ত করতে আমরা তিনটি মোবাইল ফোনও জব্দ করেছি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading