মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা বিজিবি কাছে ফেরত

০ টি মন্তব্য 10 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর
print news | বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা বিজিবি কাছে ফেরত | সমবানী

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক ডালিম কুমার রায় (৩২) নামে এক বাংলাদেশি নাগরিককে ছয় ঘণ্টা পর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে ওই যুবককে বিজিবির হিলি আইসিপি কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেনের কাছে হস্তান্তর করেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজ কামাল। এর আগে দুজনের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে ওই বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় হস্তান্তর করে বিজিবি।

ডালিম কুমার রায় দিনাজপুর জেলার খানসামা উপজেলার বানপাড়া গ্রামের কালিপদ রায়ের ছেলে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে ডালিম কুমার রায় নামে এক ব্যক্তিকে হাকিমপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি। তিনি অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে বিএসএফ তাকে আটক করে বিজিবির কাছে ফেরত দেয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading