শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শীতলক্ষ্যা নদীর বুকে ইফতারের আয়োজন

০ টি মন্তব্য 24 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | শ্রীপুরে বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শীতলক্ষ্যা নদীর বুকে ইফতারের আয়োজন | সমবানী

নদী আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু দখল, দূষণ এবং অবৈধ বালু উত্তোলনের কারণে আমাদের প্রিয় নদীগুলো আজ মারাত্মক হুমকির মুখে। এই বাস্তবতা উপলব্ধি করে নদী রক্ষা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ নদী পরিব্রাজক দল, শ্রীপুর উপজেলা শাখা।

এই কর্মসূচির অংশ হিসেবে বানার ও শীতলক্ষ্যা নদীর বিভিন্ন অংশ পরিদর্শন এবং নদীর বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা, একই সঙ্গে নদীর বুকে একসাথে ইফতার করার মাধ্যমে প্রকৃতি ও নদীর সঙ্গে মানুষের সম্পর্ককে আরও গভীর করার একটি সুন্দর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ কর্মসূচিতে অংশগ্রহণকারী পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান আহমেদুল কবির বলেন, নদী দখল ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ভালুকা অঞ্চল থেকে আসা দূষিত পানির কারণে নদীর যে পরিবেশগত ক্ষতি হচ্ছে, তা দ্রুত বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

নদী পরিব্রাজক দলের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সাঈদ চৌধুরী বলেন, নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগ জরুরি।
এই কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখা আয়োজনে শীতলক্ষ্যা নদীতে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান আহমেদুল কবির,শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুল মালেক, নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরীর, সাধারণ সম্পাদক শফি কামাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন – পরিবেশবাদী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের স্হানীয় সাংবাদিক,নদী পরিব্রাজক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading