বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রমাণিত দল, যারা দুর্নীতির সাথে জড়িত নয় ——- আলহাজ্ব শামীম সাঈদী
প্রতিনিধিঃ
ভান্ডারিয়া (পিরোজপুর)
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর সুযোগ্য উত্তরসুরী আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পিরোজপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শামীম সাঈদী বলেছেন,সকলেই চুরি করে,দুর্নীতির সাথে জড়িত,কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি প্রমাণিত দল যারা দুর্নীতির সাথে জড়িত নয়, এ দল অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না এবং এক আল্লাহকে ছাড়া দুনিয়ার কোন শক্তিকে ভয় পায় না।
সোমবার (১৩ অক্টোবর ) বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে স্থানীয় ধাওয়া বহুমুখী দুর্যোগ আশ্রয় কেন্দ্রে ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই ইসলাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই রাজনীতি করে আসছে।
আজ পরিবেশ হয়েছে গোটা বাংলাদেশে ইসলামের জোয়ার এসেছে,বাংলাদেশের মানুষ এখন ইসলামি শক্তিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়, সুশাসন দেখতে চায়,দুর্নীতি চাঁদাবাজ দেখতে চায় না।
তিনি আরো বলেন
কোরআনের পাখি আল্লামা সাইডে কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, আমরা তাকে আর কখনোই ফিরে পাবো না তবে তার চোখের পানির প্রতিশোধ নিব,স্বৈরাচার আমাদের উপরে যেভাবে মামলা হামলা জুলুম নির্যাতন চালিয়েছে আমরা সেভাবে তাদের উপর মামলা হামলা নির্যাতন করে প্রতিশোধ নিতে চাই না। আমার পিতা আল্লামা সাঈদী ৫০ বছর ধরে কুরআনের কথা বলার আপরাধে তাঁকে হাসপাতালে নিয়ে পরিকল্পিত ভাবে। হত্যা করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন,
কোন কারণ ছাড়াই আমরা অসংখ্য মামলার আসামি হয়েছি,জামায়াতে ইসলামী করার কারণে আমরা রাজাকার হয়েছি, শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য আমরা জঙ্গি হয়েছি, এগুলো আপনাদের মনে রাখতে হবে।
সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলা ২৮ লক্ষ কোটি ,শেয়ার বাজার ও ৩৮ টি ব্যাংক ডাকাতি করে টাকা নিয়ে কানাডায় বেগম পাড়া তৈরি করেছে স্বৈরাচার আওয়ামী লীগ নেতার।
যদি আপনারা চান বাংলাদেশে কুরআনের রাজ প্রতিষ্ঠিত হবে ইসলামী হুকুমত কায়েম হবে তাহলে আর বসে থাকার সুযোগ নেই ইসলামের পক্ষে কাজ করতে হবে, সামনে কঠিন দিন অপেক্ষা করছে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ হতে হবে।
ধাওয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ নাসির উদ্দিন আলবানী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সহকারী সেক্রেটারী মাওঃ সিদ্দিকুল ইসলাম খন্দকার,পিরোজপুর জেলা পেশাজীবী পরিষদের সভাপতি ড. আব্দুল্লাহীল মাহমুদ, উপজেলা জামায়াতের আমির মাওঃ আমীর হোসেনে খান, সেক্রেটারি মাওঃ মোফাজ্জল হোসাইন,জেলা
শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী,
শাহ জামাল আলম জোমাদ্দার প্রমুখ।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
