মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বামনায় সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

০ টি মন্তব্য 17 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাকিল আহমেদ, বামনা(বরগুনা)
print news | বামনায় সরকারি মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান | সমবানী

বরগুনার বামনায় সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল ১০ টায় স্কুল মাঠ প্রাঙ্গণে শ্বেত পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা: নিকহাত আরা।

শতবছরে ঐতিহ্যের ধারক সারকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: নূরুল আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন বাচ্চু মোল্লা ও মিজানুর রহমান মজনু, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা পেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক সাবু, উপজেলা যুবদলের আহবায়ক দীপু সিকদার, বনিক সমিতির সেক্রেটারি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু, ওলামা দলের সেক্রেটারি আজমল খান ও সাংগঠনিক সম্পাদক এইচ এম আল-আমিনসহ অত্র শিক্ষা শিক্ষকমন্ডলী।

শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কৃষ্ণ কর্মকার ও মানিক কুমার পঙ্কজ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading