সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বামনায় সড়কের বেহাল দশা,মেরামতের উদ্যোগ সদর ইউনিয়ন পরিষদের

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
print news | বামনায় সড়কের বেহাল দশা,মেরামতের উদ্যোগ সদর ইউনিয়ন পরিষদের | সমবানী

বরগুনার বামনা উপজেলা সদরে গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কের দীর্ঘদিন পর্যন্ত বেহাল দশা এই দুর্ভোগ লাগবে বামনা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার,ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান দুলাল হাওলাদার, ইউপি সদস্য মোসাঃ কাজল রেখা, মোঃ কামাল হোসেন এর নেতৃত্বে এডিবির বরাদ্দকৃত অর্থ দিয়ে এই অস্হায়ী মেরামতের কাজ চলতেছে।

বামনা কলেজ সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি এখন যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, গর্তে আটকে পড়ে যানবাহন, বাড়ছে দুর্ঘটনা ও আর্থিক ক্ষতি। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যত নীরব ছিল।

সরেজমিন ঘুরে দেখা গেছে, গোলচত্বরের ব্যস্ততম বিসমিল্লাহ পয়েন্ট থেকে পোটকাখালী , বিসমিল্লাহ চত্বর থেকে উপজেলা সড়ক, হাসপাতালসংলগ্ন প্রধান সড়কের অবস্থা ভয়াবহ। বৃষ্টির সময় হাঁটু সমান পানি জমে থাকে, তখন যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শুকনো মৌসুমে ধুলাবালিতে, আর বর্ষায় কাদাপানিতে মানুষের চলাচল দুর্বিষহ হয়ে ওঠে সড়কটির দুরবস্থার প্রভাব পড়েছে স্থানীয় অর্থনীতিতেও।

বামনার মূল বাজারের সঙ্গে বিভিন্ন শহরের যোগাযোগ বাধাগ্রস্ত হওয়ায় কৃষিপণ্য, মাছ ও অন্যান্য পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।

এবিষয়ে বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির বলেন দীর্ঘদিন পর্যন্ত জনদুর্ভোগ বিষয়টি আমার নজরে আসে আমি ডি এডিবির বরাদ্দ থেকে গোলচত্বর থেকে পোটকাখালী পর্যন্ত সড়কটি অস্থায়ীভাবে চলাচলের উপযোগী করতে উদ্ধোগ নিয়েছি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading