শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ

০ টি মন্তব্য 13 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ | সমবানী

পিরোজপুরের কাউখালীতে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত।
বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানে উপজেলার পল্লী কর্মসংস্থান (বিআরডিবি) সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ১০০ জন কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আয়োজনে ২২ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ১১ টায় কাউখালী এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিআরডিবি পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নাজমুল আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী।

বক্তব্য রাখেন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, অত্র বিদ্যালয়ের শিক্ষক অমল কুমার দাস, আফসানা জামান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপ-সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading