মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

০ টি মন্তব্য 19 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত | সমবানী

পিরোজপুরের কাউখালীতে পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাল্য বিয়েকে না বলি সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

১৪ জানুয়ারি মঙ্গলবার দুপুর ১২ টায় পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে উপজেলা সদরের এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এস বি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ মনজুর এলাহী, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোস্তফা কামাল,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে ছাত্রীদের মাঝে উপ-সামগ্রী বিতরণ করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

থেকে আরও পড়ুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading