কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
কাউখালী
কাউখালীতে শতাধিক কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি, করলে সঞ্চয় ২০০ টাকা সরকার দেবে ৪০০ টাকা এই স্লোগানকে সামনে রেখে দারিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শতাধিক কিশোরীকে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুর দুইটায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির আয়োজনে কাউখালীতে সত্যেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন করেন, কাউখালী
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ইশতিয়াক আহমেদ।
অত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিআরডিবি কর্মকর্তা শেখ মঞ্জুর এলাহী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মারিয়া রহমান। এ সময় ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন, ইসরাত জাহান তিশা, ইলমি দাস।অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন অত্র বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক মোঃ আহসান বিন শুকুর। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
